× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

আসামের বাংলাদেশি মুসলিমরা ১৭টি আসনে জিতবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

রাজ্যসভায় ‘সিটিজেনশিপ বিল’ পাস না হওয়া এই রাজ্যের পরাজয়। এর ফলে রাজ্যটির ১৭টি আসনে বাংলাদেশি মুসলিমরা জয়লাভ করবেন বলেও দাবি করেন ভারতের আসামের অর্থমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা হিমন্ত বিশ্বশর্মা।

বুধবার তিনি এই দাবি করেন বলে সর্বভারতীয় গণমাধ্যম ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র (পিটিআই) বরাত দিয়ে জানিয়েছে ‘এনডিটিভি’। বিজেপির নেতা হিমন্ত নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সেরও আহ্বায়ক। তিনি জানান, তার দল বিলটি পাসের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই লক্ষ্য নিয়েই নির্বাচনে লড়বে।

লোকসভা নির্বাচনের আগে বুধবার অনুষ্ঠিত রাজ্যসভার সবশেবিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মাষ পার্লামেন্টারি সেশন অর্থাৎ বাজেট সেশনে আগামী ৩ জুন পর্যন্ত বিলটি স্থগিত রাখা হয়। এটি লোকসভায় পাস হয় ৮ জানুয়ারি। বিলটির বিষয়ে হিমন্ত সাংবাদিকদেরকে বলেন, এটি পাস না হলে (আসামি) সম্প্রদায়কে রক্ষা করবে কে?

তিনি বলেন, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ’র। তাই বিল পাস হয়নি। কিন্তু যদি আবার বিজেপি-নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে বিলটি পাস করা হবে। আমার দলও বিলটিকে সমর্থন করে। বিজেপি বিলটি পাস করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্য নিয়েই নির্বাচনে লড়বে দলটি।


এ ক্যটাগরির আরো খবর..