আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কারাকুলের ১১১ কিলোমিটার দক্ষিণে।
বাংলাদেশ সময় বেলা ২টায় এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের তীব্রটা এতটাই ছিল যে পাকিস্তান ও ভারতের নয়াদিল্লিতেও ভবন কেঁপে ওঠে।