× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঝিনাইদহে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারি কিউরেটর এস এম আবু হান্নান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানূল হক চৌধুরী, হেদায়েত উল্লাহ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, সরকারি কেসি কলেজের সহকারী অধ্যাপক তৈয়বুর রহমান, এস এম আব্দুল মতিন, হাবিবুর রহমান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সহকারী অধ্যাপক আছিয়া বানু, আনিছুর রহমান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে দুই দিন ব্যাপি চলা এ প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার ১৫ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের প্রথম ধাপে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। পরে বাছাইকৃত ৮ টি প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধীতা করে।

কুইজ প্রতিযোগিতায় মডারেটরের দ্বায়িত্ব পালন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল। মঙ্গলবার দুপুরে সেমিনার শেষে বিজয়ী প্রমথ স্থান অধিকারী হরিনাকুন্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকারী কালিগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকারী কোটচাদপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..