× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের বোন লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের পুনঃনির্বাচনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মনোনয়নপত্র জমাদানকারী তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনের সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

রোববার (১০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে বিকেল পৌনে ৫টার দিকে গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকে বিপুল ভোটের ব্যবধানে কিশোরগঞ্জ সদরের এই আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ নেয়ার আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত ২২ জানুয়ারি পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..