× Banner
সর্বশেষ
সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সরকারি চাকরিতে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬ পদ খালি

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

সরকারের বিভিন্ন অফিস ও মন্ত্রণালয়ে তিন লাখ ৩৬ হাজার ৭৪৬টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

ফরহাদ হোসেন জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য রয়েছে তিন হাজার ৮৫৪টি পদ। এসব শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ৩৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের এক হাজার ২৮৯টি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সুপারিশ করেছে। সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-চাকরির বৃত্তান্ত যাচাই করার জন্য যথাযথ সংস্থাকে অনুরোধ করা হয়েছে। বৃত্তান্ত যাচাইয়ের প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, ৩৮, ৩৯ ও ৪০তম বিসিএসের মাধ্যমে যথাক্রমে দুই হাজার ২৪টি, চার হাজার ৭৯২টি ও এক হাজার ৯০৩টিসহ মোট আট হাজার ৭১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কাজ চলছে।

মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয়/বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পদ সৃজনের সম্মতি প্রদান করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় বা বিভাগ নিয়োগবিধি অনুযায়ী ওই পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে। আদালতের কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।


এ ক্যটাগরির আরো খবর..