× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মানুষের মধ্যে কর্মস্পৃহা জাগিয়ে তুলতে হবে -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

মানুষের মধ্যে কর্মস্পৃহা জাগিয়ে তুলতে হবে। লিডারশিপ সহজ কাজ নয় একজন লিডারের প্রতিটি পদক্ষেপ, ভাবনা সিদ্ধান্ত হতে হবে দূরদর্শী। যেটা ছিল বঙ্গবন্ধুর মধ্যে। তাঁর এক ডাকে সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং বিশ্ববাসী এ যুদ্ধের সমর্থন দিয়েছে। তারই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ এবং পৃথিবীর অন্যতম বৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে। ২০২৩ সালে সফলভাবে এ প্রকল্প হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেয়া হবে। বললেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ডিআরআইসিএম অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ২ দিনব্যাপী (৮, ৯ ফেব্রুয়ারি) সেক্টর লিডারস ওয়ার্কশপে মন্ত্রী এসব কথ বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ধারাবাহিকতায় আজ আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্রে সাবমেরিন, তথ্য প্রযুক্তিতে সাফল্য, পদ্মাসেতু, মেট্রোরেল, গড় আয়ু, মাথাপিছু আয় বৃদ্ধি ইত্যাদি সকল ক্ষেত্রের সাফল্য ও মানবিকতায় বিশ্ববাসীকে হতবাক করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক কী-নোট পেপার উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

ভিশন-২০৪১ অর্জনে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বিসিএসআইআর এর কার্যক্রম শীর্ষক পেপার উপস্থাপন করেন বিসিএসআইআরের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা হতে অনুরূপ বিভিন্ন বিষয়ে পেপার উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..