× Banner
সর্বশেষ
৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী

৭ম শ্রেনীতে পড়ুয়া হিন্দু স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

উত্তম কুমার রায়ঃ  দিনাজপুর কাহারোল উপজেলার তারগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ সুমন ইসলাম(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
জানা যায়, কাহারোল উপজেলার বুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর  ছাত্রীকে কাহারোল কোচিং শেষে বাড়ি ফেরার সময় আনুমানিক সন্ধ্যা ৭টায় মল্লিকপুর তিন রাস্তার মোড়ে আসামাত্র ওৎ পেতে থাকা সুমন ইসলাম ও তার দুই সহযোগী মিলে কিশোরীকে তার ওরনা দিয়ে মুখ বন্ধ করে পাশ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে,ধর্ষন করে আসামিরা চলে গেলে দুর্বল শরিল নিয়ে বাখর খুরিয়া দোকানের সামনে এসে কিশোরী অজ্ঞান হয়ে পড়ে যায়,এই সময় স্থানীয়রা মেয়েটি চিনতে পারলে ভ্যান যোগে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়,বাড়িতে কিশোরীর মাথায় পানি ঢালার পর জ্ঞান ফিরে বাবা বুধারু রায়কে ঘটনাবলী খুলে বলেন।
এইদিকে আসামিরা ঘটনার পরপরই বাড়িতে এসে হুমকি দিয়ে বলে যা হবার তা হয়ে গিয়েছে বাড়াবাড়ির কোন দরকার নাই,বেশী বাড়াবাড়ি করেলে পরিবারের কেও জীবিত থাকবে না।
এইদিকে ঘটনাটি সকলে জানাজানি হলে কিশোরী বিশ পান করে আপ্তহত্যার চেষ্টা করলে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। কিশোরী এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি কাহারোল থানায় একটি   শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণ ৯/৩ ধারায় মামলা হয়েছে।মামলা নং ০২-১৯।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনার মুলহোতা সুমন ইসলাম(২০) নামে ঐ যুবককে আটক করেছে।
 থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..