× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহে ইজিবাইক দূর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ কালীগঞ্জে এক বাইসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ২ এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত পরীক্ষার্থীরা হলো- চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের অভিজিত ও সুমাইয়া ইয়াসমিন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে যশোর – ঝিনাইদহ মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকল গেটের সমনে এ দুর্ঘটনাটি ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল রহমান জানান, একটি ইজিবাইক বেশ কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে শহরের সলিমুননেছা বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে চাপরাইল বাজারে দিকে যাচ্ছিল পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকল গেটের সামনে পৌছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ইজিবাইকে থাকা দুই পরীক্ষার্থী গুরুতর আহত হয়।

তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..