× Banner
সর্বশেষ
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর মানবিক অঙ্গীকারে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব – ডা. জুবাইদা রহমান জুলাইয়ের শহীদ-আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে – প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী

সালথায় নৌকা পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পাট ও পিয়াজের জন্য পরিচিত ফরিদপুরের সালথা উপজেলা। এখানে লেগেছে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোঁয়া। উন্নয়নে ভরপুর এ উপজেলায়ও বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন একাধিক প্রার্থী।

জানা যায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক প্রার্থী। তারা হলেন- সাবেক অবিভক্ত নগরকান্দার ত্যাগী আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মিলন, সৈয়দ মাহতাব হাবিব মিল্টন ও ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

একক প্রার্থী সিদ্ধান্তের জন্য মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার রসুলপুরের হামিদ মঞ্জিলে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। সকাল ১০ টা বিকাল ৩টা পর্যন্ত চলে এ সভা। বর্ধিত সভায় একক কোন প্রার্থীকে বাছাই করতে না পারায় উপরোক্ত ৯ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক জানিয়েছেন।

তিনি আরো জানান,  হিসেবে ৬জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জনের নাম পাঠানো হয়েছে।

এদিকে এতো প্রার্থীর ভিড়ে কে পাবেন দলের মনোনয়ন এনিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষন। পথে-ঘাটে, হাট-বাজারে, চায়ের দোকানে চলছে মনোনয়ন পাওয়ার বিভিন্ন গল্প।


এ ক্যটাগরির আরো খবর..