× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

রাজধানীতে আরটিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ গত ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন।এরই প্রতিবাদে আর টিভির দর্শক ফোরামের আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রাজনীতিবীদ, ব্যবসায়ী, সুধীমহল, নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

সোমবার সকালে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে ঢাকা-খুলনা হাইওয়ের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

আরটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ ।

এছাড়া বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র সম্পাদক শহীদুল ইসলাম , কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, ওয়াকার্স পাটি সাবেক সভাপতি কমরেড আব্দুস সালাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, প্রবীন হিতেষি সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আনছার আলী মাষ্টার, প্রবীন সাংবাদিক আলহা্জ্ব আবুসামা, ছাত্রলীগ সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..