× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকবে না আ.লীগের

admin
হালনাগাদ: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগে কোনও বিদ্রোহী প্রার্থী থাকবে না। আর বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে যেমন বিদেশি বন্ধু হারিয়েছে অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।

নির্বাচন ছাড়া কোনও রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন-জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..