× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

সিলেটে চালিবন্দর শশ্মান ঘাটে হামলা-লুটপাট:পুরোহিত আহত

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধিঃ সিলেটে হিন্দুদের শশ্মান ঘাটে হামলা চালিয়েছে সরকার দলীয় নামধারী সন্ত্রাসীরা। হামলায় শশ্মানঘাটের পুরোহিত রুহন চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর চালিবন্দর শশ্মানঘাটে এ ঘটনা ঘটে।

অভিযোগে প্রকাশ, সন্ত্রাসী স্বপন ও কিবরিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র নিজেদের সরকার দলের লোক পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এক পর্যায়ে তারা সিলেট নগরীর সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শবদাহের সর্ববৃহৎ স্থান চালীবন্দর শশ্মান ঘাটে গিয়ে চাঁদা দাবি করে।শশ্মানঘাটের পুরোহিত রুহন চক্রবর্তী চাঁদা দিতে অপরগতা প্রকাশ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে স্বপন ও কিবরিয়া তাদের দলবল নিয়ে শুক্রবার সকালে শশ্মানঘাটে গিয়ে পুরোহিতের কক্ষে সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় তারা পুরোহিত রুহন চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কক্ষের আসবাবপত্র ভাংচুর ও টাকা পয়সা লুটে নেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পুরোহিত রুহনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জাতীয় হিন্দু মহাজোট সিলেট শাখা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামরাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..