× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ঘুড়ি উৎসব ছড়িয়ে দিতে হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, ঘুড়ি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাচীনকাল থেকে মেলা, পূজা-পার্বণসহ নানাবিধ অনুষ্ঠানমালাকে আনন্দময় করার জন্য ঘুড়ির প্রচলন। বর্তমানে আমাদের সংস্কৃতির অনেক কিছুর মতো ঘুড়িকে আমরা ভুলতে বসেছি। তিনি বাঙালি সংস্কৃতির এই আবেগময় ঐতিহ্য ঘুড়ির হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিশ্বের আধুনিক বর্ণিল ঘুড়ির আবেদন দেশে ছড়িয়ে দিতে বাংলাদেশ ঘুড়ি ফেড়ারেশনের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ কক্সবাজারের সুগন্ধা সৈকতে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত ‘জাতীয় ঘুড়ি উৎসব ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের শিশুরা বড় হচ্ছে বদ্ধ পরিবেশে।

আমরা বস্তুতন্ত্রের জড় মানসিকতায় বাঁধা পড়েছি। এই খাঁচায় আবদ্ধ থেকে শিশুদের শারীরিকভাবে বৃদ্ধি ঘঠছে বটে কিন্তু মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের সুকুমার বৃত্তির সুষ্ঠু বিকাশ ক্ষুণœ হচ্ছে। তাদের মানসিক বিকাশের জন্য নিজস্ব অকৃত্রিম সংস্কৃতি চর্চায় ফিরে যাওয়া দরকার।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত জাং জু (ঔযধহম তযঁ), বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আশরাফ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..