× Banner
সর্বশেষ
নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট

শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করা প্রয়োজন -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কোর্স কারিকুলামে শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করা প্রয়োজন। এ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা মানব দেহের ওপর মাদকের কুফল সম্পর্কে জানতে পারবে।

এ ছাড়া বয়ঃসন্ধিকালীন বিষয় সম্পর্কেও কিশোর কিশোরীরা নিজেদের সচেতন করতে পারবে। এর মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি আজ ক্রীড়া পরিদপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো জানান, প্রতিটি উপজেলায় যুব বিনোদন কেন্দ্র নির্মাণের যে পরিকল্পনা রয়েছে সেখানে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিকশিত হবে। সামগ্রিক এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য ক্রীড়া পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তর করে প্রতিটি উপজেলায় শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার লক্ষ্যে যুব এবং ক্রীড়াকে আলাদা প্রাতিষ্ঠানিক রূপদানের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাঃ মোমিনুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ওমর ফারুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..