× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ছাতকে একতা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে অবস্থিত একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগ এনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সিংচাপইড় গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম। এসব অনিয়মের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন প্রাশাসনিক দফতরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় ১১২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৮জন ছাত্র-ছাত্রীকে কৃতকার্য দেখানো হয়। অন্য ৯৪জন শিক্ষার্থীকে প্রধান শিক্ষত ৪/৫টি বিষয়ে অকৃতকার্য দেখিয়ে অভিভাবকদের মনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেন। সেই সুযোগে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ প্রদানের জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫থেকে ৬হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

এছাড়া বিদ্যালয়ের প্রায় ৬শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি মাসিক ৩০টাকা করে বৈদ্যুতিক বিল বাবত চাঁদা আদায়সহ বিভিন্ন ক্লাস পরীক্ষায় ফি বাবদ তিনি অতিরিক্ত টাকা আদায় করে অনিয়ন-দূর্নীতির মাধ্যমে টাকা আত্মসাত করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হেনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, টেষ্ট পরীক্ষার পর শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের থেকে পরীক্ষা ফি নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..