× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায় একটি বিদ্যালয়ের গেট নির্মাণের সময় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আজাহারুলের বাড়ি তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের দরগাশিং গ্রামে। সে দরগাশিং গ্রামের সুরুল আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আজহারুল শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট নির্মাণ করছিলেন। এমন সময় উপরে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয়রা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..