× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত

admin
হালনাগাদ: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৩ টায় লক্ষ্মীপুরের রতনপুরে জালাল মিয়ার পুলোর মাথায় ঢাকা-রায়পুর মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের গৃহকর্তা শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এরা সবাই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার মিনার বাড়ীর বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তর বাড়ী ফিরার পথে মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত দেড়টায় লক্ষ্মীপুর সদরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তার পারিবারের লোকজন চন্দ্রগঞ্জ র্পুর্ব বাজার থেকে সিএনজি যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলো।

পথে লক্ষ্মীপুরের রতনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশাটি দুমুড়ে মুছরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ একই পরিবারের ৬ নিহত হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্ল্যাহ জানান, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সাতজনের মৃত্যুর হয়েছে। বেগমগঞ্জ থেকে রেকার এনে উদ্ধার কাজ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান জানান, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..