× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

রংপুরে গ্রেফতার ৪০

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়তের তিন জন কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, জেলা পুলিশের অভিযানে পীরগাছা থানায় বিএনপির একজন ও মিঠাপুকুরে জামায়াতের দুই জন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

এদিকে, বিশেষ অভিযান চলাকালীন সময়ে অন্যান্য অপরাধে জড়িত থাকার দায়ে পুলিশ আরও ৩৭ জন ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।গোয়েন্দা পুলিশের ওসি মোসাব্বিরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..