× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বিশ্বব্যাপী পরিচিতি করার সিদ্ধান্ত নিয়েছি : ড. অনুপম সেন

admin
হালনাগাদ: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

রাজিব শর্মা, চট্টগ্রামঃ প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে চাই।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আরও ৪ বছরের জন্য দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত  সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

ড. অনুপম সেন বলেন, রাষ্ট্রপতি আমাকে পুনরায় কাজের সুযোগ করে দেওয়ায় আমি কতৃজ্ঞ। এ বিশ্ববিদ্যালয়ের সাফল্য অব্যাহত রাখার জন্য চেষ্টা করে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নিজ নিজ পেশায় দেশকে আলোকিত করতে পারে তাদেরকে সেভাবে গড়ে তুলব।

প্রসঙ্গত, প্রফেসর ড. অনুপম সেনকে ২০২২ সাল পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ২০১০ সালের ৩১ (১) ধারায় দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। তিনি ২০০৬ সালের ১ অক্টোবর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..