× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আগৈলঝাড়ায় আন্তঃবিভাগীয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ আন্তঃ বিভাগীয় মাদক ব্যবসায়ি গৌরনদীর মনিরুজ্জামান ইয়াবাসহ আগৈলঝাড়া পুলিশের হাতে ফের গ্রেফতার হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি এলাকায় মাদকের বড় একটি চালান হাত বদলের খবরে ওসি মো.আফজাল হোসেনের নেতৃত্বে শনিবার রাতে এসআই সাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে আন্তঃ বিভাগীয় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য গৌরনদী উপজেলা পশ্চিম শাওড়া গ্রামের রহম আলী বেপারীর ছেলে মনিরুজ্জান বেপারী (৪০)কে নয় পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে আগৈলঝাড়া থানাসহ মাদারীপুর ও গৌরনদী মডেল থানায় অন্তত ৭টি মাদক মামলা রয়েছে। গৌরনদীর একটি মাদক মামলায় মনিরুজ্জামানের এক বছর সাজা হয়। ওই মামলায় সে গত ১০ দিন পূর্বে মুক্ত হয়। ইয়াবা আটকের ঘটনায় এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..