× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আগৈলঝাড়ায় ধর্ষিতা শিক্ষার্থীর থানায় মামলা দায়ের

admin
হালনাগাদ: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

 আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ভুক্তভোগী ধর্ষিতা ছাত্রী (২৫) জানায়, সে একটি কলেজে রাষ্ট্র বিজ্ঞানে সন্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। দিনমজুর পিতার দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে বড়।

গত দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পাশ্ববর্তি গোয়াইল গ্রামের সুধীর চন্দ্র মাঝির ছেলে ইতালী প্রবাসী রিপন মাঝি (৩০) এর সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে গত নভেম্বর মাসের ১৫ তারিখ বাড়ি আসে রিপন। রিপন বাড়ি আসায় সম্পর্কের সুযোগ নিয়ে গত ৫ জানুয়ারি সকালে রিপন তাদের বাড়ি যায়।

এসময় বাড়িতে অন্য কোন লোক না থাকার সুযোগে রিপন তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাতে ধর্ষণ মামলা দায়ের করেন, যার নং-৩(৯.১.১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, ধর্ষিতার মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..