× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রণালয়কে শ্রমিকবান্ধব হিসেবে এগিয়ে নিতে চান নবনিযুক্ত প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তাঁর মন্ত্রণালয়কে শ্রমিকবান্ধব মন্ত্রণালয় হিসেবে এগিয়ে নিতে চান। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

আজ মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিসভায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, সকলে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করলে সরকারের লক্ষ্য বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি সরকারের নির্বাচনি ইস্তেহার অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী খুলনার খালিশপুরে বন্ধ নিউজপ্রিন্ট মিল ও জুট মিলসহ অন্যান্য বন্ধ কলকারখানাগুলো চালুর উদ্যোগ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আদমজি জুট মিলের অব্যবহৃত জায়গা শিল্প-কারখানার কাজে লাগানোর চেষ্টা করবেন বলে তিনি জানান।

পরিচিতিসভায় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, আশরাফ শামীমসহ মন্ত্রণালয় এবং অধিনস্ত অধিদপ্তর সমূহের প্রধানগণসহ ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..