× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

আসুসের নতুন ট্রান্সফরমার বুক ষষ্ঠ প্রজন্মের বাজারে

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আসুস ব্র্যান্ডের টিপি৩০০ইউএ মডেলের নতুন ট্রান্সফরমার বুক দেশের বাজারে এসেছে। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ডিগ্রিতে আবর্তিত করা যায়।

২.৩০ গিগাহার্জ গতিসম্পন্ন ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-ফাইভ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর-থ্রি র‌্যাম, ১ টেরাবাইট এইচডিডি হার্ডডিস্ক।

রোটেটিং টাচস্ক্রিন সুবিধার কারণে ল্যাপটপটি যে কোনো মোডে ব্যবহার করা যায়। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ৭২০পিক্সেল ওয়েবক্যাম সুবিধা। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে পলিমার ব্যাটারি যা অধিক সময় ব্যাকআপ দিয়ে থাকে।

৬৯ হাজার টাকা মূল্যের আসুসের টিপি৩০০ইউএ মডেলের ট্রান্সফরমার বুক বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..