ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে নয় টার সময় উপজেলার ধোপাদি বাজার থেকে ইউনিয়ন পরিষদে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
১১ নং রাখালগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর বেলাল হুসাইন বিজয় জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল যোগে ধোপাদি বাজার থেকে উঠান বৈঠক শেষে ইউনিয়ন পরিষদে ফেরার পথে মধ্যে মান্দারবাড়িয়া আলী কদরের বাড়ির সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
এসময় ইউপি চেয়ারম্যান মন্টু হাত ভেঙ্গে মারাত্বক আহত হন ।