× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

কমলগঞ্জে জেএসসিতে পাসের হার ৭৮.২৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪ হাজার ৩০১ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৭৮.২৭ শতাংশ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন জানান, সোমবার (২৪ ডিসেম্বর) জেএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৬ জন, আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, এ এ টি এম উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও কামুদপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এবং আদমপুর বি এন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় পাশের হার ৮৯.৮৪ শতাংশ। এ উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৫১২ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬০ জন পরীক্ষার্থী পাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..