× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

ঝালকাঠিতে দিনব্যাপি নৌকার প্রচারণা, পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি-২ আসনে দিনব্যাপী প্রচার-প্রচারানা আর গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার সকালে জেলা সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভা ও উঠোন বৈঠকে যোগ দেন তিনি। এসময় আওয়ামী লীগের এ হ্যাভি ওয়েট নেতা নৌকায় ভোট দিতে সবাইকে আহ্বান জানান।

এর আগে জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়েজনে আওয়ামী লীগের নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন তিনি।

দিনব্যাপী এ কর্মশালায় ভোট গ্রহনের দিন কেন্দ্রে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষন দেয়া হয়। ৬৫০ জন নারী ও পুরুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আ. লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্থানীয় ফেল এস.এম রেজভি সহ অন্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..