× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

সাবান দিয়ে ধোয়া যাবে স্মার্টফোন!

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পানিতে নষ্ট হবে না বা ধুলো লেগেও নোংরা হবে না-মার্কা ফিচারসে সমৃদ্ধ স্মার্টফোন বাজারে প্রচলিত আছে। পোশাকি ভাষায় যাকে বলে ওয়াটার-রেসিসটেন্স বা ডাস্ট-প্রুফ। কিন্তু এই প্রথম বাজারে এলো এমন এক স্মার্টফোন যা সাবানজলে ধোয়া যাবে।

ফলে এখন আপনার সাধের ফোনটি নোংরা হলেও কুছ পরোয়া নেহি। স্রেফ ফোনের গায়ে ভালো করে সাবান ঘষুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। শেষে পরিষ্কার ও শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেললেই আপনার ফোন একেবারে ঝকঝকে। এতটাই নতুনের মতো দেখতে হবে আপনার মুঠোফোনটি, যে আপনার মুখ দেখা যাবে।

ফোনটির নাম ‘ডিগনো রাফর’। তৈরি করেছে কেডিডিআই অ্যান্ড কিয়সেরা নামের এক জাপানি সংস্থা। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ফোনটি আত্মপ্রকাশ করলো। ফোনটির স্ক্রিন মোড়া ড্রাগনটেল গ্লাসে। বাংলাদেশি মুদ্রায় ‘ডিগনো রাফর’ -এর দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..