× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

নগরকান্দায় বাস ও পিকআপের সংঘর্ষে নিহত- ২, আহত- ৩০

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দার গজারিয়া বাসষ্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

আর এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন যাত্রী। সোমবার বেলা সাড়ে ১২ দিকে এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ইমার পরিবহনের যাত্রী গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বর্নি গ্রামের সোলাইমান মোল্লার পুত্র হাফিজুর রহমান বাদশা (৪০) ও পিকআপ ভ্যানের হেলপার ভাঙ্গা উপজেলার সদরদি গ্রামের আব্দুল মালেক মুন্সির পুত্র আজিজুল রহমান মুন্সি(৫৫)।

দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৯৮৩১) একটি বাস প্রথমে ইউনিলিভার কোম্পানির একটি পিকআপ (ফরিদপুর ন ১১-০১২২) ও পরে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব ১৪-৪৯০৪) ধাক্কা দেয়। এরপর ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

এ ছাড়া ঈগল পরিবহনের চাপায় রাস্তার পাশে থাকা একটি গরু মারা যায়। দুর্ঘটনার পর এই সড়কে চলাচলকারী স্বাধীন লিংক পরিবহন বন্ধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা।

চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার বলেন, এই স্বাধীন লিংক যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায়, রাস্তার অর্ধেকটা জুড়ে স্ট্যান্ড বানিয়ে ফেলে, ট্রাফিক আইনের নিয়মনীতির তোয়াক্কা না করার কারণেই এই মহাসড়কে দিন দিন দুর্ঘটনা বাড়ছে। বিক্ষোভকারী স্থানীয় খালিদ হুসাইন বাকী বলেন, স্বাধীন লিংক নামে অবৈধ গাড়ীর বেপরোয়া চলাচলের কারনে দুর্ঘটনা হচ্ছে। স্বাধীন লিংক বন্ধ হলে এই সড়কে দুর্ঘটনা কমে যাবে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহফুজার রহমান জানান, সোমবার দুপুরে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস গজারিয়া বাসষ্টান্ড এলাকায় এসে লিভার ব্রাদার্সের একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঠিক সেই মূহুর্তে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি গাড়ী সেখানে আসলে ইগল পরিবহনে বাসটি ইমাদ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের এক যাত্রী ও পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়।

এ সময় আহত বাস দুটির প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করে মোকসেদপুর উপজেলা হাসপাতাল, ভাঙ্গা উপজেলা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও মোকসেদপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। নিহতদের ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..