× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকে শেখ হাসিনা

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জর ৩টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন।

সোমবার নির্ধারিত দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহেদুজ্জামান ।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা, বিএনপির এসএম জিলানীকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মো. উজির ফকিরকে সিংহ ও মো. এনামুল হককে আপেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখকে হাতপাখা প্রতীক দেয়া হয়।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা, বিএনপির সিরাজুল ইসলাম সিরাজকে ধানের শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদারকে হাতপাখা প্রতীক দেয়া হয়।

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) মো. ফারুক খানকে নৌকা, বিএনপির এফই শরফুজ্জামান জাহাঙ্গীরকে ধানের শীষ, বাসদের ইছাহাক মোল্লাকে মই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমানকে হাতপাখা প্রতীক দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..