× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

খালেদা জিয়ার প্রার্থিতা অবৈধ ঘোষণা

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বগুড়া ৬ ও ৭ এবং ফেনী-১ এই তিন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশন আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে  এ রায় দেয়।

রায়ের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন বলেন, একবার রায় ঘোষণা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার রায় ঘোষণার কোনও সুযোগ নেই। গত তিনদিনে আপনারা দেখেছেন দ্বিতীয় রায় হয়েছে। নির্বাচন কমিশনের এখানে বেগম খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। মাহবুব তালুকদার সাহেব যে জাজমেন্ট দিয়েছেন সেটা লিগ্যাল জাজমেন্ট, ফেয়ার জাজমেন্ট। আমরা আইনগতভাবে দেখবো উচ্চ আদালতে যাওয়া যায় কি না। আমরা বিশ্বাস করি উচ্চ আদালত খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ করবেন।

এর আগে ঢাকা-৮ আসনে বিএনপি নেতা মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে ঢাকা-১৭ আসনে সাবেক মন্ত্রী তৃণমূল বিএনপির সভাপতি নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তিনি নৌকা মার্কায় নির্বাচন করতে পারবেন না। তাকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন।

নাজমুল হুদার নিজের দলের নিবন্ধন না থাকায় এবং মনোনয়নপত্রে কোনও দলের নোমিনেশানপেপার বা দলের নাম উল্লেখ না থাকায় রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..