× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন আকবর খুন হয়েছেন। সোমবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ওই উপজেলার কোলাগাঁও টেক এলাকায় এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জামাল উদ্দিন আকবর কোলাগাঁও ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে জামাল উদ্দিন আকবরকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘স্থানীয় একটি মেজবানে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন জামাল উদ্দিন আকবর।। এসময় কোলাগাঁও টেক এলাকায় এলে তার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীনুর তাকে ছুরিকাঘাত করলে জামাল উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। ছুরিকাঘাতে তার পিঠ, হাতে গুরুতর জখম হয়।’


এ ক্যটাগরির আরো খবর..