× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

নওগাঁ-২ আসন আওয়ামী লীগের প্রচারণা শুরু, পোস্টার-লিফলেট বিতরণ, আচরণবিধি লংঘনের অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

মো. আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু না হলেও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠেছে। দলের কতিপয় অতি উৎসাহী স্থানীয় নেতা-কর্মী পোস্টার সাঁটানোর পাশাপাশি গ্রামে গ্রামে ঘুরে লিফলেট বিতরণ করছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন হতে তাদের সতর্কতা প্রদান করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে শুক্রবার উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম (বাগুরিয়া) মোড়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ পোস্টার টানিয়ে দেন। বিষয়টি জানতে পেরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি অপসারণ করেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করেন। এরপর শনিবার সকালে পাটিচরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্রের নেতৃত্বে একই স্থানে পোস্টার টানিয়ে দেওয়া হয়।

এছাড়াও শুক্রবার দিনব্যাপি আমাইড় ইউনিয়নের আমাইড় গ্রামসহ বিভিন্ন গ্রামে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমি অপর আওয়ামী লীগ নেত্রী সাবিনাকে সাথে নিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন বলে সংশ্লিস্ট গ্রামের বাসিন্দারা অভিযোগে জানান।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিপূর্বে অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ছালিগ্রাম মোড় থেকে শুক্রবার রাতে পোস্টারগুলি অপসারণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. আব্দুল গাফফার কে ডেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরও যদি কেউ আচরণবিধি লংঘন করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..