× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবার নিঃস্ব

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবারের ১০৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পরেছে ৩৬টি পরিবার।

আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর-পাটসিড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঐএলাকার শরিফ উদ্দীনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় এলাকাবাসী।

পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নিরঞ্জন সরকার ও বোদা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল ইসলাম বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন সুলতানা ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর আলী ঘটনার পরে ঘটনা স্থান পরির্দশণ করেছে। ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে তাৎক্ষণিক ভাবে প্রত্যেককে উপজেলা পরিষদ থেকে এক হাজার করে টাকা এবং জেলা প্রশাসনের সহায়তায় ৩০ কেজি করে চাল ও চারটি করে কম্বল দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকনো খাবার সরবরাহ করে।


এ ক্যটাগরির আরো খবর..