× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

বাগেরহাট-৩ আসনে ধানের শীষে নির্বাচন করবেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসন থেকে বিএনপি’র ধানের শীষ প্রতীকের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ‘সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে মঙ্গলবার (২৭ নভেম্বর) ভোর রাত ৪টা ৫০ মিনিটের সময় বিএনপির গুলশানের দলীয় কার্যালয় থেকে তাকে এ মনোনয়ন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসন থেকে জামায়াতের প্রার্থীসহ বিএনপি’র মোট ১৩ জন মনোনয়ন সংগ্রহ করলেও এককভাবেই ড. ফরিদুল ইসলামকে মনোনয়ন দেয় দলটি। দীর্ঘ দেড় যুগ পর এ আসন হতে বিএনপি’র কোন একক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এদিকে তাকে মনোনয়ন দেয়ায় মোংলা-রামপালের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে। লায়ন ফরিদকে মনোনয়ন দেয়ার খবর ছড়িয়ে পড়লে এ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীরা মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

এদিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে ১৯৯১ আওয়ামী লীগের প্রার্থীর সাথে বিএনপি (ধানের শীষ), জামায়াত (দাড়িপাল্লা), ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে বিএনপি ((ধানের শীষ)) জামায়াত (দাড়িপাল্লা), ২০০১ সালে আওয়ামী লীগের সাথে বিএনপি (ধানের শীষ), জামায়াত (দাড়িপাল্লা) প্রার্থী পৃথক প্রতিদ্বন্ধীতা করেন। এরপর ২০০৮ সালে আওয়ামী প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধীতা করেন বিএনপি-জামায়াত জোট মনোনিত একক জামায়াত (দাড়িপাল্লা) প্রার্থী।

২০১৩ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ না নেয়ায় এখান থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী প্রার্থী নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্ধিতা না থাকায় আবারো আওয়ামী প্রার্থী নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকে এ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী আলাদাভাবে তিনবার নির্বাচন করে পরাজিত হন। এছাড়া ২০০৮ সালে জামায়াতের একক প্রার্থী হেরে যান আওয়ামী লীগের কাছে। একের পর এক জামায়াত প্রার্থী হেরে যাওয়ার কারণেই দীর্ঘ দেড় যুগ বছর আসনটি উদ্ধারে বিএনপির একক প্রার্থী দেয়া হয়েছে। এতে সন্তোষ্ট দলের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকেরা।

চুড়ান্ত মনোনয়ন পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. ফরিদ বলেন, মোংলা-রামপালের আ’লীগের ঘাঁটি ভেঙ্গে জয় ছিনিয়ে আনতে বিএনপি প্রার্থীর বিকল্প নাই বলেই কেন্দ্রীয় নেতারা সব কিছু বিচার বিশ্লেষণ করেই এককভাবে বিএনপি’র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। তিনি আরো বলেন, এর আগে আওয়ামী প্রার্থীর সাথে জোটগতভাবে নির্বাচন করে জামায়াত প্রার্থী পরপর দুইবার পরাজিত হয়েছেন। এ কারণেই বিএনপির প্রার্থী হিসেবে জয় লাভের আশা নিয়েই এ এলাকার হাল ধরতে মাঠে নেমেছেন তিনি।

স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা বলেন, ১/১১ পর থেকে মিথ্যা মামলার শিকার এ এলাকার সহ¯্রাধিক বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীদের আর্থিক ও আইনী সহায়তার পাশাপাশি সার্বক্ষনিক সাধারণ মানুষদের সর্বাত্মক সাহায্য-সহযোগীতা করে সকলের মন জয় করেছেন লায়ন ফরিদ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করায় দল এবং স্থানীয়দের মাঝে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। তাই নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আমরা আশাবাদী।

মোংলা-রামপালে নারী-পুরুষ মিলিয়ে ২ লাখ ২৭ হাজার ৬৭ জন ভোটার রয়েছে। এরমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়েরই রয়েছে ৫০ থেকে ৬০ হাজারের মত ভোট।


এ ক্যটাগরির আরো খবর..