× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

খুলে দেওয়া হবে ফেসবুক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অাশ্বাস দিয়েছেন যে, খুব শিগগির বন্ধ থাকা ফেসবুক ও ভাইবারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় তথ্য প্রযুক্তির বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সুফল আমরা পেয়েছি। ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে দেশে ফেসবুক খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে দেশে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ ও চ্যাটিংয়ের বিভিন্ন অ্যাপ বন্ধ করে দেওয়া হয়।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের আপিলের রায়ের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর অ্যাপগুলো বন্ধ হয়।


এ ক্যটাগরির আরো খবর..