× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

এস এস সি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় ও প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার আশাশুনির উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণের নামে এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও প্রধান শিক্ষক রুহুল আমীনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে অভিভাবক ও ছাত্র-ছাত্রীর আয়োজনে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গৌর পদ মন্ডল, অভিভাবক সদস্য ডালিয়া খাতুন, ছাত্র শাহারিয়া হোসেন, শান্ত হোসেন ও আনারুল গার্জী প্রমূখ।

মানববন্ধনের বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের ফি নির্ধারিত করে দিলেও সেটি অমান্য করে প্রধান শিক্ষক রুহুল আমীন অতিরিক্ত অর্থের বিনিমিয়ে অযোগ্য শিক্ষার্থীদের ফরম পূরনের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শুধু তাই তার বিরুদ্ধে একাধিক স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।

অবিলম্বে প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপসারণের দাবি জানান বক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..