× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

admin
হালনাগাদ: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

ত্রয়ী ব্যানার্জী (চবি প্রতিবেদক): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। ১৯৬৮ সালের ৫ নভেম্বর রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আরআই চৌধুরীর হাত ধরে বিভাগটি প্রতিষ্ঠিত হয়।

‘আমার বিভাগ, আমার অহংকার’, ‘আমার বিভাগ, আমার পরিচয়’, ‘ঐতিহ্য ও গৌরবের ৫০ বছর’ ইত্যাদি স্লোগানে সোমবার (৫ অক্টোবর) সকালে সমবেত হন রাজনীতি বিজ্ঞান বিভাগে। কেক কেটে, আলোচনা ও স্মৃতিচারণে স্মরণীয় করে রাখা হয় ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ।

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরীসহ বিভাগের শিক্ষকরা আলোচনায় অংশ নেন।

শিগগির বর্ণিল অনুষ্ঠান আর নবীন-প্রবীণের সেতুবন্ধনের মধ্য দিয়ে উদযাপিত হবে সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..