× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভাঙচুরের দায়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিনকে সাজা

admin
হালনাগাদ: রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তছনছ, জাতির পিতার প্রতিকৃতি ভাঙচুর এবং হাইকমিশনের জিনিসপত্র চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে সাজা দিয়েছে লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্ট।

গত ৩১ অক্টোবর ২০১৮ লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ শাহিনকে ১০২০ পাউন্ড জরিমানা করে এ রায় দেন। আদালত শাহিনের কর্মকা-কে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে তার নির্দোষ আবেদন খারিজ করে দেন।

এ ছাড়া যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ মালিকের বিরুদ্ধে হেন্ডন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী ৮ নভেম্বর আরেকটি বিচারের দিন ধার্য আছে।

এর আগে গত ১৬ অক্টোবর ২০১৮ একই আদালতে ৩ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার সাক্ষী হিসেবে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব ও চেন্সারি প্রধান মি. সুদীপ্ত আলমের উপস্থিতিতে এ মামলার বিচারকার্য শুরু হয়।

একই সঙ্গে আদালত অভিমত ব্যক্ত করেন যে জাতির পিতার প্রতিকৃতির সম্মানহানির মাধ্যমে জাতির আবেগ, সামাজিক ও মনস্তাত্বিক অনুভূতিতে আঘাত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ২০১৮ লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বিএনপি এই হামলা ও ভাঙচুর চালায়।


এ ক্যটাগরির আরো খবর..