× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসাবে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় ৪৬৮টি পরিবারের মাঝে ১কোটি ৩ লাখ ৬৮ হাজার ৮শত টাকা ব্যায়ে ৮কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতের লক্ষ্য পূরণে আবারও নৌকা মার্কায় ভোট দিন।


এ ক্যটাগরির আরো খবর..