× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

দেশ সেরা ৫০ টি সংগঠনের তালিকায় নবীগঞ্জের রিলেশন টু পিপল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি॥ ইয়াং বাংলা কর্তৃক আয়োজিত জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৮ এর সেরা ৫০ এর তালিকায় হবিগঞ্জ জেলার একমাত্র সংগঠন হিসেবে স্থান পেয়েছে নবীগঞ্জ এর রিলেশন টু পিপল।

২০১৫ সাল থেকে শুরু হওয়া এই এওয়ার্ড আসরে এখন পর্যন্ত হবিগঞ্জ জেলা থেকে কোন সংগঠন মনোনীত হয়নি। সে কৃতিত্ব অর্জন করলো নবীগঞ্জ এর রিলেশন টু পিপল সমাজকল্যাণ সংস্থা।

গত ২৮ অক্টোবর রবিবার বিকাল ৪টা থেকে রাজধানীর সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট এ চলে এই এওয়ার্ড অনুষ্টান। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু দৌহিত্র এবং বাংলাদেশ সরকারের এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়।

এছাড়াও অনেক মাননীয় মন্ত্রী,প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্টানে। সরাসরি সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে সনদ গ্রহন করেছেন সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্টা নিয়ে কাজ করা নবীগঞ্জের তরুণ সংগঠন রিলেশন টু পিপল সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপন।


এ ক্যটাগরির আরো খবর..