× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী রাজাপাকসে

admin
হালনাগাদ: শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অপসারণ করে  প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরেসেনা। আর এ কারনে দেশটিতে রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। শুক্রবার বিক্রমাসিংহেকে অপসারণ করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরেসেনা। ওইদিনই তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। খবর আল-জাজিরার।

শুক্রবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার অফিস থেকে এক বিবৃতিতে রাজাপাকসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও বিক্রমাসিংহে পরে জোর দিয়েই বলেছেন যে, তিনি এখনও দেশটির প্রধানমন্ত্রী রয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে বিক্রমাসিংহে বলেন, আমার ওপর এখনও পার্লামেন্টের আস্থা আছে। আমি প্রধানমন্ত্রী এবং আমার সংখ্যাগরিষ্ঠতা আছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমি এখনও প্রধানমন্ত্রী আছি। আমাকে উৎখাত বৈধ নয়।সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের শাসনামলে ২০১০ থেকে ২০১৪ সালে পর্যন্ত শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরিসেনা। তবে ২০১৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করতে বিক্রমাসিংহের সঙ্গে জোটবদ্ধ হন সিরিসেনা।

ওই নির্বাচনে বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-র সমর্থন পেয়েছেন বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাইথ্রিপালা সিরিসেনা।কিন্তু শুক্রবার সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) জানায়, তারা ইউএনপি’র সঙ্গে করা জোট থেকে বেরিয়ে যাবে। এমনিতেই বেশ কয়েক মাস ধরে বিক্রমাসিংহে ও সিরিসেনার সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। তাই শুক্রবার সিরিসেনার দলের এমন ঘোষণার মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় আগে গঠিত জোট সরকারের অবসান ঘটলো।


এ ক্যটাগরির আরো খবর..