স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিঠু গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার রাত ১১ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে তাকে আটক করা হয়। মিঠু গাজী কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া মাঠপাড়ার আমজাদ গাজীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, এসআই সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশে একটি টিক কালীগঞ্জ শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ থেকে ১৫৪ পিস ইয়াবাসহ মিঠু গাজীকে আটক করা হয়। সে একাধিক মাদক মামলার আসামী। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলার হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।