× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘দ্য রেভন্যান্ট’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত দ্য রেভন্যান্ট নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই এই ছবিটি চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

১৮২৩ সালের কথা। যুক্তরাষ্ট্রের ডাকোটা অঞ্চলে শিকারে গিয়ে ভাল্লুক দ্বারা আক্রান্ত হন হিউজ গ্লাস নামক এক শিকারি। পরে তাকে ওই অবস্থায় রেখেই তার সবকিছু লুটে চলে যায় তার সঙ্গীরা। এমনকি যাওয়ার সময় তার ছেলেকেও হত্যা করে তারা। আর হিউজকে মৃত ভেবে রেখে যায় বনের গহীনে। এক সময় বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে হিউজ। প্রতিশোধ নিতে ২০০ মাইল পথ অতিক্রম করে পাড়ি জমান লোকালয়ে। আর এভাবেই এগোতে থাকে দ্য রেভন্যান্ট ছবির কাহিনী।

ছবিটির কেন্দ্রীয় চরিত্র হিউজের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন টাইটানিক খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও। এছাড়াও, দ্য রেভন্যান্ট ছবিতে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা টম হার্ডিকে।

নিউ রিজেন্সি পিকচার্স ও র্যা টপ্যাক এন্টারটেইনমেন্ট এর যৌথ প্রযোজনায় দ্য রেভন্যান্ট ছবিটি পরিচালনা করেছেন বার্ডসম্যান খ্যাত অস্কারজয়ী পরিচালক আলেজান্দ্রো গনজালেস ইনারিতু। আর ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জানুয়ারি।


এ ক্যটাগরির আরো খবর..