× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

আসছেন আফ্রিদি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণ লড়াই করে হেরেছে তারা। দল হারলেও বল ও ব্যাট হাতে সমানতালে পারফরম্যান্স করেছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।

নিজের সেরা ফর্ম নিয়েই তিনি যোগ দেবেন সিলেট সুপার স্টারসে। টানা চার ম্যাচে হার মানার পর সোমবার নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট। চলতি আসরে ভালো কিছু করতে হলে বাকি ম্যাচগুলোতেও ভালো ফল করার কোনো বিকল্প নেই সিলেট সুপার স্টারসের সামনে। দারুণ ছন্দে থাকা আফ্রিদির আগমণে কতদূর যেতে পারে তারা সেটাই এখন দেখার বিষয়।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন আফ্রিদি। ব্যাট হাতেও ২ বল খেলে শূন্য রানে আউট হন। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন। বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ব্যাট হাতে মাত্র ৮ বলে করেন ২৪ রান। তৃতীয় ওয়ানডেতে সোমবার রাতে বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। আর ব্যাট হাতে করেন ২০ বলে ২৯ রান। সিলেটের হয়েও এমন পারফরম্যান্স করতে পারবেন তো আফ্রিদি!


এ ক্যটাগরির আরো খবর..