× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলায় প্রস্তুত ভোলা, সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

admin
হালনাগাদ: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

ভোলা প্রতিনিধি।।  ঘূর্ণিঝড় তিতলির প্রভাব এবং বৈরী আবহাওয়ার কারণে আজও ভোলায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

দ্বীপজেলাসহ উপকূলীয় এলাকায় ৪ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও ভোলা-ঢাকা ও ভোলা-বরিশালসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় কোস্টগার্ড, সিপিপি, রেডক্রিসেন্ট, এনজিও সংস্থার কর্মকর্তা, ত্রাণ অফিস, কৃষি, মৎস্য, শিক্ষা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারদের প্রস্তুত  থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, ভোলা সদরসহ জেলার সাতটি উপজেলায় আটটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলার প্রায় ৫০০টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয়ভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক সকলকে সর্তক হওয়ার জন্য আহ্বান জানান।

ভোলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন মিয়া  জানান, ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলায় সিপিপির ৬৮০ জন টিম লিডারের নেতৃত্বে ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবক কর্মী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সতর্কতা সংকেতের পতাকা উত্তোলন এবং জনগণকে সর্তক থাকতে বলা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে পায়রা বন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর গতিপথ উত্তর-উত্তর এবং পশ্চিমে এগুচ্ছে। তবে কখন এটি অতিক্রম করবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে, ঝড়ের প্রভাবে ভোলার নদ-নদীগুলো উত্তাল হয়ে পড়েছে। থেমে থেমে বৃষ্টি ও বাতাসের কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..