× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

নাশকতার মামলায় ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

admin
হালনাগাদ: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য ও রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ৭জন জ্যেষ্ঠ নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। আজ বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও কাশেফা হোসেনের আদালত তাদের জামিন আদেশ দেন।

জামিনপ্রাপ্ত নেতারা হলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বিএনপি সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও কাশেফা হোসেনের আদালতে জামিন আবেদন করলে বেলা সোয়া ১১টার দিকে জামিনের শুনানি শুরু হয়। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরপক্ষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে দ্বৈত বেঞ্চ বিএনপি নেতাদের আগাম জামিন মঞ্জুর করেন।

বিএনপি নেতাদের আইনজীবীরা জানান, যে পর্যন্ত পুলিশ মামলার অভিযোগপত্র না দিচ্ছে, ততদিন বিএনপির এই সাত নেতা আগাম জামিনে থাকবেন।

এ মামলায় এরই মধ্যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগাম জামিন নিয়েছেন।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..