× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নবাবগঞ্জে মহিলা শ্রমিকদের মাঝে সঞ্চয়ের টাকার চেক বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

বিপ্লব কুমার সাহা  নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী কর্মস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসুচী-২‘র ৯০ জন মহিলা শ্রমিকের সঞ্চয়ের টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রকৌশল দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ আঃ কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা ৯টি ইউনিয়নের ৯০ জন মহিলা শ্রমিকের মাঝে প্রায়  ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী জানান।


এ ক্যটাগরির আরো খবর..