× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় নিয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

admin
হালনাগাদ: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক চলবে, নাকি রায় ঘোষণা করা হবে—এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত। একই সঙ্গে এ মামলায় বিচারকের বিরুদ্ধে দুই আসামির অনাস্থার বিষয়েও ওই দিন আদেশ দেওয়া হবে।

আজ বুধবার রাজধানীর পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতের ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করায় এ আদেশ দেন।

মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন না করায় রায়ের জন্য দিন ধার্যের আবেদন করেন।

এর আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে গত ২৪ সেপ্টেম্বর দুই আসামি অনাস্থা প্রকাশ করে আবেদন করেন। আদালত এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখে মুলতবি রাখেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..