× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুম্বাইকে না বলল মিম

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ‘বিশেষ ফিল্মস’ বলিউডে অসংখ্য ব্যবসা সফল ছবির নির্মাণ করেছে। এমন বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাওয়া যাবেনা যারা এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেননি। প্রতিষ্ঠানটির মালিকানায় আছেন মহেশভাট ও মুকেশভাট।

সম্প্রতি এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অভিনয় শিল্পী মিমকে নিয়ে ছবি তৈরির আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন মিম।

তিনি বলেন, ‘শুরুতে বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে খুশি হলেও পরে না করে দিয়েছি।’

কলকাতায় গতকাল মুক্তি পেয়েছে মিম অভিনীত চলচ্চিত্র ব্ল্যাক। রাজাচন্দ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সোহম।

২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে অভিনয়ে নাম লেখান বিদ্যাসিনহা মিম। টিভিনাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের ও মডেল হয়েছেন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত দুটি চলচ্চিত্র। ছবি দুটি হচ্ছে তানিয়া আহমেদ পরিচালিত গুড মর্নিং লন্ডন আর ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’।


এ ক্যটাগরির আরো খবর..