× Banner
সর্বশেষ
বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীক অনশন

admin
হালনাগাদ: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে দুইঘণ্টার প্রতীক অনশনে বসেছেন দলটির নেতা-কর্মীরা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে আজ বুধবার সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়।

বিএনপি নেতারা জানান, ঢাকা ছাড়াও পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে এই কর্মসূচি চলছে।

বিএনপির এই কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের গেইটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি সম্বলিত ব্যানার এবং বিএনপিনেত্রীর বড় বড় ছবি নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

দলের প্রবীণ নেতাদের মধ্যে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর আগে গত ৯ জুলাই মহানগর নাট্যমঞ্চে সাতঘণ্টা এবং ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন ঘণ্টার প্রতীক অনশন করেন বিএনপি নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..